দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মঙ্গল শোভাযাত্রার অন্যতম সূচনাকারী শিল্পী মাহবুব জামাল শামীম বলেছেন, মঙ্গল শোভাযাত্রাকে যদি রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হয়, তাহলে এর মূল আবেদন ও স্বতঃস্ফূর্ততা হারিয়ে যাবে।
সোমবার (১৩ এপ্রিল) যশোর চারুপীঠে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে তা নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে।
শামীম বলেন, শোভাযাত্রার নাম ও এর চরিত্র নিয়ে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয় এবং সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ।
তার মতে, বাঙালির এই লোকজ উৎসব কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রশাসনের সম্পদ নয়, বরং এটি সাধারণ মানুষের সাংস্কৃতিক অধিকার।
তিনি আরও বলেন, প্রশাসনের অতিরিক্ত নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের কারণে উৎসবটির যে স্বাধীন ও প্রতিবাদী চরিত্র ছিল, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাহবুব জামাল শামীম বলেন, মঙ্গল শোভাযাত্রাকে কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করা হলে এর মূল আবেদন নষ্ট হয়ে যাবে। এ কারণে এর স্বকীয়তা ও আদি বৈশিষ্ট্য রক্ষায় শিল্পী ও সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।
এমএস/